কবিতা আমার থালা কই!
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ০৩ জুলাই, ২০২২ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
Review This Poem

কৃষক আমি কয় তো সবে উচ্চে আমার দান!
ফলাই বলে ধান
দেখি, কেউ বা বাঁধে গান,
বলতো ভোলা দিন শেষে হোক সত্যি কি পাই মান?

ভালো কাজের ফল যদি রোজ এমনি করেই বই,
আমার থালা কই?
ক’ তো, খায় কে ভাগের খই?
ধান নিয়ে ক্যান দেয় না যেচে বিমল ঘোষ আর দই?

পান্তা খেয়ে করবো যে দিন পার,
প্রতিবেশীর নুন বাঁচে কি আর!

guest
0 Comments
Newest
Oldest Most Voted