| কবিতা | সূক্ষ্ণ তবু চাল! |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ০২ জুলাই, ২০২২ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
কত্তো সুন্দর সংসারে রয়
খুনসুটির এই হাল,
বউ যদি দেয় পাতের ভাজি
স্বামী যাচে ডাল!
ভাবি এলে আঁধার নেমে
একদিন এ সুখ যায়-ই থেমে,
গেলেই মরে একজনা কেউ
পরশু বা হোক কাল!
খুব কঠিন ভাই ভবের খেলা
সূক্ষ্ম তবু চাল!