| কবিতা | মেঘের কোলে গীতি |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ২৫ জুন, ২০২২ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
চলেছে সাঁঝের বাটে গোধুলির বেলা;
তটিনীর পাড়ে বসে
দেখি আমি ভাব চষে
কেমনে মেঘেরা বাঁধে বারে বারে ভেলা!
কি জানি কোথায় যায় তীরে না-কি নীড়ে!
এই করে প্রেম লুট
ফের হয় দল ছুট
বারেক চায় না কেউ তবু পিছু ফিরে!
এমনই বুঝি বা হয় জীবনের গীতি!
সুরেলা ব্যাকুল আশা
বন্ধনে বাঁধে বাসা
ছেড়ে গেলে থেমে যায় ক্ষীণ যা পিরিতি!