| কবিতা | তুমি ভালো আছো তো |
| কবি | সুজন দাস |
| সময় | ২৩ ফেব্রুয়ারী, ২০২২ |
| উৎসর্গ | ঐশী |
| লিখার স্থান | রংপুর, বাংলাদেশ |
লিখতে আমি ভীষণ ভালোবাসি
কিন্তু আজকাল কলম ধরতে পারিনা তো
আমি ভালো নেই!
তুমি ভালো আছো তো?
আজকাল ডিপ্রেশন, এনজাইটির ঔষধ খাই নিয়মিত
তুমি খাও না তো
আমি ভালো নেই!
তুমি ভালো আছো তো?
ইচ্ছে ছিল তোমার পছন্দের বিরিয়ানি একসাথে খাবো
ইচ্ছে হলে তুমি বিরিয়ানি খাও তো
আমি ভালো নেই!
তুমি ভালো আছো তো?
আমি তো সকল পরীক্ষায় ফেল করা মানুষ
তোমার রেজাল্ট ভালো হয়েছে তো
আমি ভালো নেই!
তুমি ভালো আছো তো?
স্বপ্ন আমি আর এখন দেখি না
তুমি স্বপ্ন দেখ তো
আমি ভালো নেই!
তুমি ভালো আছো তো?