| কবিতা | বেতালা -১ |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ২৩ জুন, ২০২২ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
ভোলার মায়ের চারটি ছেলে
একটা বোবা একটা কানা,
আর বাকী যে একটা আছে
গো-গেরাসে খায় সে খানা।
ভোলাই শুধু হুঁশ জ্ঞানে বেশ
কয় অনেকে তাইতো শুনি,
কাজ না করে চেঁচায় বেশী
দোষ নাকি তার এইটুকুনি!