কবিতা এক আশাহত প্রাণ
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ২১ জুন, ২০২২ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
Review This Poem

শুনেছি অনেক সুখ চন্দ্রিমার দেশে,
চাইলেই বেড়ানো যায় ইচ্ছে মতো রাজপুত্রের বেশে।
লাগে না ক্ষুধার ছোঁয়া একটুখানি গায়ে,
ক্লান্তিহীনে ঘুমে আসে দুপুরেও
বসলেই বৃক্ষতলের পাখি ডাকা সুশীতল ছায়ে।
আমার বাহন নেই
নেই পা দু’টিরও দর,
তবুও আকাঙ্খা ছিল যাবোই একদিন
হোক না স্বপ্নিল পাখে কল্পনায় যেচে করে ভর।

আজ গিয়েছিনু রাতে শঙ্খচিল রেখেছে জবান!
কি দেখলুম গিয়ে সেথা? ভেবো না এ ভান,
লিলুয়া বাতাসে বসে আমার মতোনই
মিত্রাক্ষর লিখছে এক বেদনায় আশাহত প্রাণ!

guest
0 Comments
Newest
Oldest Most Voted