কবিতা চলছে গাড়ি
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ১৯ জুন, ২০২২ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
Review This Poem

ঝক ঝকা ঝক চলছে গাড়ি
যাত্রী আমি নেই আসন,
কয় না চালক পৌঁছবে কবে
আর কতো দূর ইষ্টিশন।

ফ্লাগ হাতে গার্ড দৃষ্টি অনড়
নীরস মুখে নেই ভাষা,
নিদ হারা এক দোর প্রহরী
ঢুলছে হয়ে কোণঠাসা।

চেকার সদা লিখছে ভাড়া
বাড়ছে যতো যাচ্ছে দিন,
জের দেখে রোজ স্বপ্নগুলো
হচ্ছে ক্রমে অন্তরিন।

guest
0 Comments
Newest
Oldest Most Voted