কবিতা তবু পুষি আশ!
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ১৪ জুন, ২০২২ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
Review This Poem

হোক না ছোট আমার ভুবন তবু পুষি আশ,
নিভৃতে রোজ একলা বসে শব্দ করে চাষ!
দেখে কালের হরেক খেলা
ছন্দে গড়ি সুরের মেলা
হয়তো তাতে ঢের ক্ষয়ে যায় বুকের পরম শ্বাস,
হোক না ছোট আমার ভুবন তবু পুষি আশ!

সূর্য যেমন পরের তরে ছড়ায় কিরণ রোজ,
কাব্য আমার চাই করুক ঠিক তেমনি সবার খোঁজ।
মরণ এলে ক্ষণিক যেচে
পারবো কি ভাই থাকতে বেঁচে!
মেনেই পেতে এদের মাঝে নির্জলা আশ্বাস,
হোক না ছোট আমার ভুবন তবু পুষি আশ!

guest
0 Comments
Newest
Oldest Most Voted