কবিতা ধাঁ ধা
কবি আশীষ মাহাত
কাব্যগ্রন্থ প্রিয় শহর ও পিনকোড
কবিতার বিষয় জীবনমুখী
5/5 - (1 vote)

নেশা করার পরেও মানুষ সিগারেটে আগুন জ্বালায়
আরও বেশি মাতাল হয়, ঘুম আসে। স্মৃতি জমা হয়

টলমল করে রাজত্ব

বাবা লাঠি নিয়ে ছুটে, মা কান ধরে পড়তে বসায়। তারপর
ইতিহাসের চ্যাপ্টার থেকে বেরিয়ে আসে। রঙবেরঙের, চাপা পড়া স্মৃতি

পরিযায়ী পাখি আসে। চোখের জল মুছায়

সকাল হয়

হে পাঠক। পরের পেজে যাও এই কবিতার শব্দ এইটুকুই

guest
0 Comments
Newest
Oldest Most Voted