কবিতা তিতাসের অলঙ্কার
কবি মিটু সর্দার
সময় জুলাই ২০২২
উৎসর্গ আল মাহমুদকে
লিখার স্থান সৌদি আরব
সম্পৃক্ততা আল মাহমুদ এর জন্মদিন
Review This Poem

আমার খুউপ মনে পড়ে
২০০৫ সালে আমি যখন ইন্টারমিডিয়েট-এ পড়ি
বন্ধু নাসিম এসে বললো “চল্ এক জায়গায় যাবো”
কিচ্ছু না ভেবেই তার সাথে চলে গেলাম —
ব্রাহ্মণবাড়িয়া অডিটোরিয়ামে।
অডিটোরিয়াম ভর্তি মানুষ, জনস্রোতের ঢেউ
সবাই অপেক্ষা করছে হয়তো আসবে নামীদামী কেউ।
সবার মতো আমিও অপেক্ষার প্রহর গুনছি —
কার প্রতীক্ষায় এ মেলা, কার প্রতীক্ষায় এ স্রোত
বিকেল ঘনিয়ে এলে মঞ্চে এসে দাঁড়ায় এক বৃদ্ধ
ঠোঁটের কোনে মৃদু হাসি, ধবধবে সাদা পাঞ্জাবি গায়।
কবি আল মাহমুদ —
একদম সহজ সরল মনের মানুষ ছিলেন —
যখন হাত মিলিয়ে ছিলাম, খুউপ কাছে থেকে —
মুখের মৃদু হাসিটি উপভোগ করেছিলাম।
আমার এই পয়ত্রিশ বছরের জীবনে —
কোন বিখ্যাত কবির সাথে এটাই ছিলো প্রথম এবং শেষ সাক্ষাৎ —
স্মৃতির পাতায় খুঁদায় করে এঁকেছি —
ধুসর হতে দেইনি তোমার স্মৃতি।
খুউপ ব্যাথিত হই —
খ্যাতির সিংহাসনে অধিষ্ঠিত স্বনামধন্য কবিরা —
যখন তোমাকে গেঁয়ো ব’লে ডাকতো —
তোমার কবিতা নিয়ে উপহাস, বিদ্রূপ করতো।
তুমি নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছো গাঁয়ের ছবি
কৃষক-কৃষাণীর ভাষা ফুটে উঠেছে কবিতায়।
তুমি হিংস্র থাবায় পড়েছিলে নোংরা রাজনীতির
অন্ধকার জেলে বসে গান গেয়েছিলে সম্প্রীতির।
তুমি তিতাসের অলঙ্কার, বাউনবাইরার অহঙ্কার
বাংলা সাহিত্য ধন্য, সোনালী কাবিনের জন্য।

১১/০৭/২০২২ সৌদি আরব

guest
0 Comments
Newest
Oldest Most Voted