| কবিতা | মেঘলা পোষাকী |
| কবি | শুভশ্রী রায় |
| সময় | ৬ জু্লাই, ২০২২, সকাল |
| লিখার স্থান | পাইকপাড়া, কলকাতা |
| সম্পৃক্ততা | বর্ষার প্রকৃতি |
আমার একটা মেঘরঙা শাড়ি সাধ করে চাই!
কোন জাদু থেকে আমি তেমন মেঘশাড়ি পাই?
মেঘের কথাই মনে এসে যাবে দেখলে শাড়িটা
মনে হয় যাব মেঘেদের দেশে, টানা সে পাড়িটা!
আরো চাই বৃষ্টি মাখানো একটা নরম পোষাক
বরষা আমাকে সেই বিপণীর ঠিকানা পাঠাক।
গায়েতে থাকুক মেঘলা কামিজ, মেঘের ওড়না
তারপরে মন বৃষ্টি হয়েই রিমঝিম করে ঝর না!