কবিতা চোখে দেখুন,প্রতিবাদী হোন
কবি বিমল মণ্ডল
সময় ২৫জুন২০২২
লিখার স্থান কাপাসএড়্যা ; পূর্ব মেদিনীপুর
Review This Poem

আর কবে সজাগ হবেন?
পৃথিবীর এখুনি সময়
যেখানে দাঁড়িয়ে আছেন
দখল হয়েছে তার!

চোখ থাকতে অন্ধ তুমি
প্রতিবাদহীন মুখে
সব তো গেছে এযাবৎকাল
অন্ধ সেজে সেজে।

ঘুরে দাঁড়ান
আর নয়
যা দেখছ ওখানে সব
ভাগাভাগি চলছে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted