কবিতা রাষ্ট্র চেনা
কবি বিমল মণ্ডল
সময় ২১ শে জুন ২০২২
লিখার স্থান কাঁথি
Review This Poem

তুমি সরতে সরতে
কোথায় সরে যাচ্ছ?
তুমি হাসতে হাসতে
কোথায় হারিয়ে যাচ্ছ?
তোমার সামনে অন্ধকার
তোমার পেছনে রাত্রি
তুমি রাত বদলের
ইতিহাস লিখে যাও
অথচ আমি সেই ইতিহাস
খুঁজতে খুঁজতে
সরতে সরতে

একটা গোটা রাষ্ট্রকে চিনে ফেলি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted