কবিতা আমি
কবি আলমগীর কবীর
কাব্যগ্রন্থ কাব্যের ডায়েরি ( যৌথ কাব্য সংকলন), স্মৃতির পাতা ( একক সংকলন)
সময় ২০২০
উৎসর্গ সকল ভালবাসার মানুষদের
লিখার স্থান কৈয়াডেপা বিশালগড়
Review This Poem

থাকি আমি সদা নিরব
বলতে চাইনা কোনো কথা,
আমার কোনো কথায় যদি
লাগে কারোর মনে ব্যাথা।

ইচ্ছে করে দেইনা জানি
কারোর মনে ব্যাথা আমি,
ভুলে যদি হয় দুঃখ
আমার কথায় একটুখানি।

কেউ যদি চায় আমার ক্ষতি
তাঁদের নামে লিখে ইতি,
মুছে দেব তাঁদের যত
আমার কাছে আছে স্মৃতি।

আমি কারোর চাইনা ক্ষতি
পারলে পাশাপাশি থাকি,
না পারিলে শুভ কামনা♥
এটাই হচ্ছে আমার নীতি।

আমি যারে বাসি ভাল
যদিও সে ব্যথা দিল,
তবুও চাই, আমি তাঁর
জ্বলোক আরো প্রদিপ আলো।

guest
0 Comments
Newest
Oldest Most Voted