কবিতা নিছক শরীর নয়।
কবি তন্ময় সাহা
সময় জুন,২০২২,মধ্যরাত
লিখার স্থান খুলনা।
Review This Poem

তবে তুমি, কবিতাকে জানো না।
কারো কারো জন্য বরাদ্দ–
পাতার পর পাতা, পুরো এক জীবন,
অনন্ত সময়, মহাকাল;
অমূল্য পংক্তির জন্য
কয়েকটি সেকেন্ড শুধু– বরাদ্দ নেই!
প্রতিদিনই ব্যস্ত খরগোশ তুমি,
প্রায়শঃই তোমার গা
কবিতার দিকে চেয়ে; ঘিন ঘিন করে!

জেনে রেখো, অনন্য কবিতা–
ভিক্ষুক নয়, ন্যাসী। কবিতা সাগর,
খুঁজে পেতে তল; ‘শত ডুবুরির দম’ লাগে।
কবিতা সে আদি প্রেম, নিছক শরীর নয়,
যে শরীর
ভোগ শেষে; ক্ষয়ে যায়!

কবিতা কি অসহায় কবি? মন মতো,
ছুঁড়ে দেবে ভাগাড়ে!

১৫/০৬/২০২২

guest
0 Comments
Newest
Oldest Most Voted