কবিতা হাঁটুর গিঁটে বুদ্ধি থাকা বুদ্ধিজীবী
কবি মিটু সর্দার
সময় জুন ২০২২
লিখার স্থান সৌদি আরব
Review This Poem

কারণে অকারণে মুখে খই ফুটলে
আগের মতো কেউ আর বাঁচাল ব’লে না
পাণ্ডিত্যের উপাধি জুটে — চক্ষুড়ালে ইজ্জত লুটে।

পন্ডিত সাবের কতো টেককেয়ার —
ধুয়েমুছে পরিষ্কার রাখে চেয়ার, জনসম্মুখে বাহবা
চলনে-বলনে দাম্ভিকতা -বুটে পিষে সত্যের নির্যাস।

দুর্বাঘাসের মতো মিলে পণ্ডিত —
গাঁও থেকে শহরে — লোকালয় থেকে লোকারণ্যে
জ্ঞান বিতরণ করতে কখনো কখনো যায় শূন্যে।

সাধু – চলিত – সংস্কৃত মিশিয়ে –
ডাল-চালে খিচুড়ি পাকিয়ে — গিলাতে চায় পাণ্ডিত্য
গিলতে চায়না সত্যের সাধক,ওঁরা যে সত্যের খাদক।

নাম লিখতে গিয়ে ভাঙে কলম —
লাগাতে আসে কবির ব্যাথায় পাণ্ডিত্যের মলম
চক্ষুড়ালে চলে অন্যায়, অবিচার, জোর-জুলুম।

শরাব পিকে করে উতাল-পাতাল
বিদ্রোহ করে না কেউ লাঠিতে ভেঙে দিবে বুকের চালাত
এমন পাণ্ডিত্যের পড়ে না আকাল, দাপিয়ে বেড়ায় কাল-মহাকাল।

কথার চাবুকে ভাঙে হৃদয় —
ক্ষত হয় যেন অনায়াসে যাবে হিমালয় —
লাঠি হাতে ভাঙতে আসে দূর্বলের দূর্বল আলয়।

জ্ঞানহীন বুদ্ধিজীবীদের পাণ্ডিত্যে —
শিক্ষানুরাগী, জ্ঞানীরা দিনাতিপাত করে নীরবে
ঊর্ধ্বাকাশে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে সবুরে।

সমাজে আধিপত্য জ্ঞানহীন মূর্খের —
আধিপত্য হাঁটুর গিঁটে বুদ্ধি থাকা বুদ্ধিজীবীদের —
আধিপত্য ছলচাতুরীতে পারদর্শী মিথ্যে পাণ্ডিত্যের পণ্ডিতদের।

১৪/০৬/২০২২ সৌদি আরব

guest
0 Comments
Newest
Oldest Most Voted