কবিতা মধুমাসের ফল
কবি সেলিম আহমদ কাওছার
সময় ১৫ মে ২০২২
উৎসর্গ অসহায় মানুষকে
লিখার স্থান ছাতক, সিলেট।
সম্পৃক্ততা ফলফলাদি মৌসুম
5/5 - (1 vote)

জৈষ্ঠ্যমাস এলে জানি
মধুমাস বলে
এধুমাসে বাংলাদেশে
নানাফল যে ফলে।

মধুমাসের ফলফলাদি
আম কাঁঠাল লিচু
জাম জামরুল আনারস
আরও কতো কিছু।

রসালু সব ফলের জন্যই
মধুমাস হয় নাম
মৌ মৌ ঘ্রাণে তাই
ভরে শহর গ্রাম।

মধুমাসের মধুর ফল
সব জায়গাতে পাই
যার যার সামর্থ্য মতো
তা সকলে খাই।

অনেক আছেন নেই সামর্থ্য
ফলফলাদি খাওয়ার
তাদের প্রতি একটু নজর
থাকে যেনো সবার।

guest
0 Comments
Newest
Oldest Most Voted