কবিতা নির্মল সবুজ ঘাস
কবি মিটু সর্দার
সময় জুন ২০২২ রাতে
লিখার স্থান সৌদি আরব
সম্পৃক্ততা কবিতার ছন্দ এবং মাত্রা
Review This Poem

আমি ফাত্রা লোক তাই ঘাটি না ল’য়ে মাত্রা
বিরহী মন যখন বিরহের জ্বালা কাতরা
কিছুকিছু শব্দ মস্তিষ্কের সাগরে সাঁতরা
মনের প্রশান্তিতে কিছু বাক্য শুধু উৎরা।

এলোমেলো শব্দগুলো বাক্যে করি রূপান্তর
তাল-লয়-মাত্রা খুঁজতে যাইনা তেপান্তর
কিছু শব্দ কলমের কালিতে ঝরালে শান্ত হই অন্তর
অবিরত ঝরালে বিরহের করাঘাত হ’য়ে আসে মন্থর।

ছন্দ মাত্রার কবি-রা যদি ব’লে ছাইপাঁশ
ব্যাথায় ব্যাথিত হ’য়ে আত্মহত্যা করবেনা হৃদয়ের আশ
প্রতিদিন উঁকি দিবে ধোপদস্ত নির্মল সবুজ ঘাস
পায়ে কুয়াশা মাখিয়ে হেঁটে যাবে কয়েকটি পাতিহাঁস।

০৮/০৬/২০২২ সৌদি আরব

guest
0 Comments
Newest
Oldest Most Voted