কবিতা সাহসী উচ্চারণ (অণু)
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ০৬ জুন, ২০২২ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
Review This Poem

নিরলস শ্রমে মেধা ঢেলে তুমি
ছবি একে নিশি-দিন,
ভাবছো হবোই পিকাসো কিংবা
জয়নুল আবেদীন?

নিশ্চয় শুনে অনেকে বলবে
মূল্যহীন এই পণ,
অন্তর থেকে আমি মানি তবু
’সাহসী উচ্চারণ।’

guest
0 Comments
Newest
Oldest Most Voted