কবিতা ভালোবাসি বলে বিধি করলে এ ছল! (গীতিকাব্য)
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ৩১ মে, ২০২২ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
Review This Poem

জীবনের ঘনঘোরে
রেখেও পুতলি করে
যে চোখে স্বপন ছিলো
আজ ঝরে জল –
ভালোবাসি বলে বিধি করলে এ ছল!

ডেকেছি তোমারে আমি রোজ নিরজনে,
পুষে এ বুকের মাঝে আদরে যতনে।
সঁপে ভীরু ভালোবাসা
করেছি কতোই আশা
জেনে তবু ধরলে না গল –
ভালোবাসি বলে বিধি করলে এ ছল!

পাবো ভেবে একদিন তোমার চরণ,
করেছি দুঃখ এলে সাদরে বরণ।
মনের পিপাসা যতো
কেঁদে মরে অবিরত
বুঝেও দিলে না তুমি বল –
ভালোবাসি বলে বিধি করলে এ ছল!

guest
0 Comments
Newest
Oldest Most Voted