| কবিতা | অর্থহীন |
| কবি | প্রসেনজিৎ ঋষি |
| সময় | ৩১ মে, ২০২২, রাত ১১ঃ১৫ মিনিট |
| লিখার স্থান | মানিকনগর, ঢাকা |
| সম্পৃক্ততা | প্রেম |
তোমার নামে লেখা গল্প
অথচ- পড়নি তুমি,
আমার ইচ্ছেরা সব শ্বাসরুদ্ধ
বুঝেও, বুঝনি তুমি।
ডায়রীর পাতায় কতশত স্মৃতির গুঞ্জন
শুনেও, উত্তর দাওনি,
কী হতো, যদি একটু রটতো
তোমার আমার প্রেমের খানিক গুঞ্জন
অর্থহীন হতোনা সবি।
যদি খানিক ভালোবেসে ডাকতে কাছে
হতোনা কিচ্ছু ক্ষতি,
দু'জনার পথ যেতোনা দু'দিকে
খানিক যদি বুঝতে তুমি।