কবিতা আলোর শাড়ি
কবি শুভশ্রী রায়
সময় ২ জুন, ২০২২, রাত
উৎসর্গ রত্নখচিত আকাশকে
লিখার স্থান কলকাতা
Review This Poem

আকাশ,গায়ে তোমার বহুমূল্য চুমকি দেওয়া শাড়ি
খুব সুন্দর, মহার্ঘ! আমিও কী অমন পরতে পারি?
রয়েছে আমার কিছু পোষাক, নয় এতটা উজ্জ্বল
সহজেই বাজী মেরে বেরিয়ে যায় বান্ধবীদের দল
তাই দাও না আমায় পরতে তোমার আলোর শাড়ি!
জড়িয়ে গায়ে পৌঁছে যাব উঁচু-ভালোর শেষ বাড়ি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted