| কবিতা | রুবাইয়াত-ই-বোরহান (মানিস কেন?) |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ৩১ মে, ২০২২ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
এই ধরণী তোর তরে সই ধরবে মেলে সাচ্চা দিল,
পর ও আপন দুইজনাতে যেদিন পাবি সূক্ষ্ম মিল।
ভাবলি শুনে লাভ কি তাতে যাবোই যখন সব ছেড়ে!
বল তো তবে মানিস কেন ‘আত্মা সে নয় মরণশীল?’