| কবিতা | মানুষের মান (অণু) |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ২৬ মে, ২০২২ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
সীমিত কথনে যাচলেও সবে
ভেজানো মনের দ্বার,
তবু নয় কোন ইনসান শুধু
মন্দের সমাহার।
বুঝে যদি বলো ধূর্তের ধারী
নয় কি নন্দ ঘোষ,
জেনো অন্তর মারা গেছে বলে
গুনকেই ভাবো দোষ।