কবিতা বলার আগে যদি ভাবো! (অণু)
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ১৩ মে, ২০২২ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
Review This Poem

আপনার জ্ঞানে খুশি হলে তুমি
না ঘুরেই কারো পিছু,
চালাক তোমায় বলবে না বোকা
চাইবে না বোকা কিছু।

শুধু যদি ভাবো ছোট্ট শিলাকে
বলার আগে দিশাহারা,
’হতেও তা পারে ওজন মাপার
উত্তম বাটখারা।’

guest
0 Comments
Newest
Oldest Most Voted