| কবিতা | রুবাইয়াত-ই-বোরহান (কারচুপি) |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ২২ মে, ২০২২ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
পারবি রে সই নিশির আড়ে কেড়ে পরের তেল কুপি,
ইচ্ছে মতো পাপ করে রোজ সাজতে দিনে ফের গুপী।
ভাবলে তাতে কেউ দ্যাখেনি বলবো না তোর একটু ভুল,
তুই যদি সই রুখতে পারিস নিজের সাথে কারচুপি।