| কবিতা | রুবাইয়াত-ই-বোরহান (ছদ্মবেশী) |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ২০ মে, ২০২২ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
শুক হয়ে এই পিঞ্জিরাতে মেললি যেদিন দুই আঁখি,
ভেবেছিনু তুই সেরা ধন কোথায় তোর এ ভাব রাখি!
কাল গেছে তাই চৌকি দিতে রেখে বুকের বাম পাশে,
আজ দেখি তুই শুক না রে সই ছদ্মবেশী বাজ পাখি!