| কবিতা | বন্যা এসে |
| কবি | সেলিম আহমদ কাওছার |
| সময় | ২২ মে ২০২২ রবিবার |
| উৎসর্গ | অসহায় মানুষকে |
| লিখার স্থান | ছাতক, সিলেট। |
| সম্পৃক্ততা | বন্যা বিষয়ক |
হঠাৎ করে বন্যা এসে
তলিয়ে দিল সব
বন্যা থেকে রহম করো
ওগো দয়াল রব।
হাটবাজারে বসত ঘরে
বন্যার পানি ডুকে
সব শ্রেণির মানুষ সবে
পড়লো মহা দুঃখে।
বানভাসি মানুষ যাঁরা
মহা দুঃখে সারা
বিত্তশালী আছেন যাঁরা
এগিয়ে আসুন তারা।
বিশেষ করে নিম্ন আয়ের
মানুষদেরে দেখে
সহায়তার হাতটা বাড়ান
মায়ার পরশ রেখে।