কবিতা রিক্ত জীবন
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ১৯ মার্চ, ২০২১ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
4/5 - (1 vote)

বিরান গৃহের গায়ে নাম হীনা ফুল
কবে যে ফুটেছে বুঝি জানে না তা বিভু,
কালের জঠরে খোয়ে জাত মান কুল
দুখিনীর ঘরে জ্বলা বাতি নিভু নিভু।

যন্ত্রচালিত যুগে অতি অবহেলে
খড়ের চালায় গুঁজা লাঙলের ফলা,
হরেক ফলের ভীড়ে রোদে রেখে ফেলে
পথে বেচা অভাগীর এঁটে বিচাকলা।

কখনো যায় না থেমে চলনের ধারা
আপন আবহে জান থাকে বলে মাতি,
দিবসে কেউ বা তাতে খোশে হয় হারা
প্রতিকূলে কেউ ঠেলে আঁধারের রাতি।

সজোরে ও বাজে যদি রিক্তের তুড়ি
সে সুর যায় না দূরে ফিরে আসে ঘুরি!

guest
0 Comments
Newest
Oldest Most Voted