কবিতা রুবাইয়াত-ই-বোরহান (আঁখির লোর)
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ২০ মে, ২০২২ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
Review This Poem

রাতকে তুমি ঘোর ভেবো না সাজবে ও’ মন সিঁধেল চোর,
কিংবা হলে চাঁদের সাথী চাইবে না হোক ফের সে ভোর!
বলছো এলে করবো কি ভাই নিঃসঙ্গতা করতে গ্রাস?
যত্নে বলো এই চেয়ে দ্যাখ আমার আছে আঁখির লোর!

guest
0 Comments
Newest
Oldest Most Voted