| কবিতা | ম্যাসেজ-৯ |
| কবি | আলমগীর কবীর |
| সময় | ০৩ ফেব্রুয়ারী ২০২০ |
| উৎসর্গ | বন্ধু নিরুপমা ভট্টাচার্যী |
| লিখার স্থান | কৈয়াডেপা, বিশালগড় |
| সম্পৃক্ততা | বন্ধুত্ব,ভালোবাসা,বিশ্বাস, |
আমি জড়িয়ে থাকতে চাই তোমাতে
তোমার ঐ স্বপ্ন দেখা ইচ্ছেটুকু লিখতে।
ব্যাথায় ভরা বেদনার চাই ভাগ নিতে।
আমি কম্বল হতে চাই তোমার কনকনে শীতের।
গরম হাওয়া বহিয়ে আনবো তোমায় একটু দিতে।
আমি চাইনা কিছু তোমার থেকে
শুধু চাই তোমায় কিছু দিতে।