| কবিতা | ক্যামনে দেখবো মদীনা! (গীতিকাব্য) |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ১৩ মে, ২০২২ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
আর কতকাল সইবো দয়াল
জান যে আমার পাখি না –
ক্যামনে তবে দেখবো সোনার মদীনা!
মনের স্বপন নববীতে
ফজর আদায় করে,
দ্বীনের নবীর রওজা আমি
দেখবো পরাণ ভরে।
ব্যাকুল আঁখির দৃষ্টি কাঁদে
জান যে আমার নদী না –
ক্যামনে তবে দেখবো সোনার মদীনা!
বাকীর পথে ঘুরবো ভেবে
আছর নামাজ শেষে,
দরুদ সপি আশার দোরে
নম্র সেবীর বেশে।
বুকের পিরিত গুমড়ে মরে
জান যে আমার বারীদ না –
ক্যামনে তবে দেখবো সোনার মদীনা!