কবিতা মা
কবি তন্ময় সাহা
সময় ১৩ মে ২০২২, দুপুর
লিখার স্থান খুলনা।

চলতি পথে সঁপে দিয়ে অচলা জীবন
ট্রেন অচিনপুর ছাড়ালো।

তারপর পাল্টেছে পরিচয়। বাড়ির আঙিনায়–
গাছে বাঁধা দোলনাটা ছিঁড়ে দেশান্তরে;
দেশান্তরের খেলা খেলেছি আমিও।
এরপর একদিন হারিয়েছি পথ ।
হারালে পথ ডানায় থাকে না জোর।
নিজেকে হারিয়ে, ডানা-ই তখন ভারী।
যে নিশানায় চোখ থাকে বোঁজা
কি-ই-বা দেবে নাম, আস্হা নাকি আশা?

সমানে যারা পালকি বয় –
ওরাই আসল বেহারা, নবীন নয় মোটেও–
"এবারে এ পালা আমার নয়!",
এর নাম কাকতাল, এর নাম পাশাখেলা।
বিষাদ বনের বুনো কাটাকুটি,
আজও সমানে খেলা হয়। ও খেলাটা
আমি আর খেলি না এখন। আমি জানি;
বাছুরকে দুধ ছাড়ানো হলে, মায়েরও কষ্ট হয়।

guest
0 Comments
Newest
Oldest Most Voted