| কবিতা | ও পাখি রে! (গীতিকাব্য) |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ২৪ এপ্রিল, ২০২২ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
মনে কি পড়ে না পাখি
আমার কথা নির্জনে –
আজ ঘুরিস তুই কার তালাশে কোন বনে।
সুখ ঢেলে নীড় গড়বো ভেবে
শ্যামলা নদীর পাড়ে,
গান গেয়ে নেচেছি দু’জন
বেথুল জাগা ঝাড়ে।
সব ভুলে ক্যান দিলি ফাঁকি
নেই দয়া কি তোর মনে –
আজ ঘুরিস তুই কার তালাশে কোন বনে।
দোল খেয়ে রোজ সবুজ ক্ষেতে
প্রেমের পরশ ঢালি,
সাজলে রে তুই ব্যাকুল রাধা
হতাম বনমালী।
এতো আশা ভালোবাসা
নেই কিছু কি তোর পণে –
আজ ঘুরিস তুই কার তালাশে কোন বনে।