| কবিতা | ভাদরের আদর (ট্রায়োলেট) |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ১২ মে, ২০২২ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
দখিনা বাতাসে যদি সাজালে ভাদর,
কেনো তবে সুহাসিনী চষো ও’ গগন!
দিবে না ব্যাকুল এ হৃদে রূপালী আদর,
দখিনা বাতাসে যদি সাজালে ভাদর!
প্রকৃতি বিছাতে আজ নিশুতি চাদর,
বলেনি তোমারে সে কি শুভ এ লগন!
দখিনা বাতাসে যদি সাজালে ভাদর,
কেনো তবে সুহাসিনী চষো ও’ গগন!