| কবিতা | ইনকাকে |
| কবি | শুভশ্রী রায় |
| সময় | ১১ মে, ২০২২, সকাল |
| উৎসর্গ | পৃথিবীর সমস্ত ছড়াপ্রেমীকে |
| লিখার স্থান | পাইকপাড়া, কলকাতা |
ইনকা,শোনো সোনা ছড়া লেখা একটা বিরাট শিল্প
নয়তো হাল্কা চালের ফালতু কোনো চাটুফাটুর গল্প
দীর্ঘ দিনের ফসল ছড়া, বাস্তবের সঙ্গে মায়া যোগ!
পৃথিবীটাকে দেখতে শেখ দিয়ে কল্পনারই চোখ।