কবিতা চন্দ্রজাতি
কবি শুভশ্রী রায়
লিখার স্থান পাইকপাড়া, কলকাতা
Review This Poem

আমরা তো চন্দ্রজাতি, অভাবেও কাব্যে মাতি
দুঃখের পায়ে পায়ে দিনও কাটে খাতি-নাতি
গড় রাত আলো না মাঝেমাঝে জ্বলে বাতি
জামাকাপড়, খানাদানা সবই ফালতু-পাতি
সেই যেন কবের থেকে অনটন নিত্য সাথী;
কখনো বৃষ্টি ভিজি কখনো বা রোদে তাতি
বাড়াবাড়ি রোদ হলে মাথায় শতচ্ছিন্ন ছাতি
সে ছাতির ছিদ্র কত! রোদ করে আতিযাতি
আমরা না একটু পৃথক যদিও দুঃখে তাতি!
যা সহজ তাতেই মাতি, মূল থেকে চন্দ্রজাতি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted