কবিতা খোকার জবাব
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ৩০ এপ্রিল, ২০২২ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
Review This Poem

দুষ্টুমি দেখে পিতা ডেকে কয়
খেলছিস খোকা তুই!
বল দেখি ওই তালগাছ কেন
মাটিতে পড়ে না নুই?

পারবি না দিতে সঠিক জবাব
জানি নেই তোর দম!
তবু দেব জামা হলেও সে’ সাড়া
যুক্তিতে কিছু কম!

বললো সে হেসে গড়ে যে আস্থা
দেখে নীলিমার বাড়ি,
ক্ষণিকও কি তার মাথা হতে চায়
আপনার কাছে ভারী?

guest
0 Comments
Newest
Oldest Most Voted