| কবিতা | একাকিত্ব |
| কবি | আলমগীর কবীর |
| সময় | ২৪ ডিসেম্বর ২০২১ |
| উৎসর্গ | একলা জীবন নিয়ে যারা চলে |
| লিখার স্থান | নজরুল ছাত্রাবাস, আগরতলা |
| সম্পৃক্ততা | বাস্তবতা |
একাকিত্ব সবার সৌভাগ্যে আসেনা
সবাই ভালোও বাসেনা তাকে!
জীবনে চলার পথে অনেকেই সুযোগ পেলে ধোঁকা দিয়ে চলে যায়
কিন্তুু একাকিত্ব কখনো কাউকে ধোঁকা দেয়না!
ভালোবেসে আগলে রাখে,
আলিঙ্গনে ভুলিয়ে দেয় সকল অভিমান দুঃখ হতাশা,!
তাই সবাই সার্থের জন্য ভালোবাসলেও,
একাকিত্ব নিঃসার্থভাবে ভালোবেসে যায়।