| কবিতা | তুই কি আমার ভাই হবি |
| কবি | আলমগীর কবীর |
| সময় | ২৮ এপ্রিল ২০২২ |
| উৎসর্গ | ছোট ভাই আবু সাঈদ |
| লিখার স্থান | কৈয়াডেপা, বিশালগড় |
| সম্পৃক্ততা | ভালোবাসা, মায়া, আদর, বন্ধন |
তুই কি আমার ভাই না থাকার শূন্য জায়গা পূরণ করবি?
তুই কি আমার ভাই হবি?
তুই কি আমার মন খারাপে হাসি ফুটার কারণ হবি?
তুই কি আমার ভাই হবি?
তোর মাথায় হাত বুলাতে, মাথাটাকি একটু পেতে দিবি?
তুই কি আমার ভাই হবি?
তোর গলার কন্ঠ শুনে মন যদি মোর ভালো থাকে
আমার সাথে কি, একটু খানি কথা বলবি?
তোর গায়ের গন্ধ শুকতে হঠাৎ করে মন চায় যদি
তোর গায়ের একটা, পুরান জামা দিবি?
তোর মাকে মা বলিতে, আমি একটু স্থান চাই যদি
আমায় কি একটু সুযোগ দিবি?
তোকে যদি বলি, আমি তোকে ভালোবাসি
তুই কি আমায় ভালোবাসবি?