কবিতা বড্ড কঠিন!
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ২০ এপ্রিল, ২০২২ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
4/5 - (2 votes)

বাপ গায়ে দেয় ছিন্ন বসন
গড়তে সবার রঙিন সাজ,
ঘাত সয়ে রোজ ভাবী দ্যাখে
ননদ চালায় ক্যামনে রাজ।

পুত যদি সয় চোখের ছানি
বউ সাজে তার পুষ্প রাণী,
আর সেথা মা? কর্মে খুঁজে
থাকলো না সব গেছে লাজ।

সংসারের এই সোহাগ নীতি
বড্ড বোঝা কঠিন কাজ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted