কবিতা ব্যর্থতার আবর্তন
কবি আল মামুন
Review This Poem

ব্যর্থতার সাথে সারাটা রাত আমি কথাবার্তা বলছি।
ব্যর্থতার কাঁদে হাত রেখে নদী পাহাড় সমুদ্র দেখছি।
ব্যর্থতার ঘাড়ে মাথা রেখে গোটা দুনিয়াটায় ঘুরছি।
ব্যর্থতার বুকে কান পেতে সার্থকতার কথা শুনছি।
ব্যর্থতার চোখে চোখ রেখেই রেখার ভাঁজ খোঁজছি।
ব্যর্থতার কোলে মাথা গুঁজে অবশেষে ঘুমিয়ে পড়ছি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted