কবিতা ডানা ভাঙা কাক
কবি মিরাজ মিঠু
লিখার স্থান দক্ষিণ ক্যাম্পাস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
Review This Poem

তোমার উঠো, বড় হও!
গাছের চেয়েও বড় হও!
গাছের মগডালে উঠার পরেও
যেন নাগাল না পাওয়া যায়।
আমি নিচে নামবো; এতো নিচে,
ঘাসও ঢেকে দিবে আমাকে।
দূর থেকে সবাই দেখবে তোমাদের
বাহবা দিবে, যাবে যার যার বাড়ি,
যাওয়ার সময় পায়ের নিচে ফেলে
ক্ষত বিক্ষত করবে আমার শরীর।
আমি উঠব না; টু শব্দটিও করব না
থাকবে না কোন অভিযোগ
আমার গায়ে মলম লাগিয়ে দিবে
উড়তে না পারা ডানা ভাঙা কাক৷

guest
0 Comments
Newest
Oldest Most Voted