| কবিতা | মাসির বাণী (অণু) |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ০৬ এপ্রিল, ২০২২ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
মাসি গো মাসি শুনছো খবর
দীলুর নাকি হাঁস,
পাঁচ-ছ’টা ডিম রোজ পেড়ে তার
করছে পূরণ আশ?
কয় মাসি আজ পারতো কিরে
ছন্দে খেতে ভাত,
ওর বাড়ির সেই হাঁস না হলে
আমার হাঁসের জাত!