কবিতা আমি এপ্রিলকে ঘৃণা করি
কবি সাদাত মাসফি
সময় ০৮ এপ্রিল,রাত
Review This Poem

আমি এপ্রিলকে ঘৃণা করি
অশ্বতের ঢালে প্যাঁচার মত
জানালের ফাঁকে ঘুম ভাঙানি রোদের মত
আস্তাবলের ঘ্রাণের মত।

আমি এপ্রিলকে ঘৃণা করি
বিশাল সমুদ্রের হিংস্রতার মত
খুনির আঘাতে বারবার রক্তাত্ব ছুরির মত
অধিকার হারানোর যন্ত্রনার মত।

এপ্রিল একটা মর্মান্তিক ঘূর্ণিঝড়
যার কবলে আমি নিঃস্ব জঞ্জাল
ধ্বংস সম্রাজ্যের মত।

guest
0 Comments
Newest
Oldest Most Voted