কবিতা খুকির জবাব
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ০৪ এপ্রিল, ২০২২ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
Review This Poem

স্বপ্নে দেখি এসে
ফুলপরী এক খুকির পাশে
বলছে হেসে হেসে!
’ও সখী আজ আমার সাথে
ঘুরবে পরীর দেশে?’

কও তো সেথা বাগে,
কতো রঙের ফুল ফুটে রয়
সূর্য উঠার আগে?

দীঘির জলে শাপলা হাসে
পদ্ম পাশে তার,
শান বাঁধানো ঘাটের ধারে
জুঁই চামেলির ঝাড়।
বকুল বেলি দেয় খুলে সব
গন্ধ ঢেলে দ্বার।

উঠোন ভরা গোলাপ জবা
গ্যান্দা ঘরের চালে,
শিউলী চাঁপা দেখতে পাবে
পৌঁছলে খুব সকালে।
দুলবে আরও হরেক যা ফুল
চাও যদি নীচ ডালে।

কয় খুকি এই ফাঁকে,
এই বুঝি রে ডাকে!
যায় যদি মা আমিও যাবো
কও না তুমি তাকে!

guest
0 Comments
Newest
Oldest Most Voted