| কবিতা | একলা আছি, ভালো আছি |
| কবি | ফারহান মাহিন |
| সময় | আগস্ট, ২০১৭ |
| লিখার স্থান | সদর, দিনাজপুর |
| কবিতার বিষয় | প্রেম, বিরহ |
ভেবো না এখনও পুরোনো স্মৃতির পাতা
রেখেছি বুকের কাছাকাছি
ভেবো না এখনও আছি তোমার অপেক্ষায়
একলা আছি ভালো আছি।
ভেবো না এখনও মধুর সন্ধানে ছোটে
প্রেমে মাতাল মৌমাছি
চোখের সামনে তুমি নেই তাতে কি
একলা আছি ভালো আছি।
রাত কেটে যায়– তেমনি দিনও কাটে
এই আশায় আজ বাচি
অপেক্ষায় তুমিও রবে, রইব না আমি
একলা আছি ভালো আছি।