| কবিতা | কোথায় দয়াল সুখ! |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ২৯ মার্চ, ২০২২ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
কোথায় দয়াল সুখ!
সবখানে আজ ঘুরছে দেখি
চিনচিনে এক দুখ।
ভুলতে গেলে হচ্ছে সে আশ
জনম দূখীর মুখ।
খুঁজলে কভু চাঁদ রাতে কেউ
কুঁড়ের চালে বসে,
দক্ষিণা বাও নিচ্ছে যা খড়
ধপাস ধপাস খসে।
না জানি কোন কাঁদছে চড়ুই
ভাগ্যহীনার দোষে।
সূর দেখে ফের ভাটির গাঙে
ধরলে মাঝি তরী,
কালবেলা সে গড়ছে এসে
ঘোরাল বিভাবরী।
যাত্রীরা সব টাল-মাটালে
করছে গড়াগড়ি।
তবু শালিক ডালে,
প্রখর রোদের দাপ সয়ে ডাক
দিচ্ছে তালে তালে।
হয়তো বা চায় ভুলতে ব্যথা
পড়ন্ত বিকালে।