| কবিতা | দৈব |
| কবি | শুভশ্রী রায় |
| সময় | ২৯ মার্চ, ২০২২, সকালবেলা |
| লিখার স্থান | পাইকপাড়া, কলকাতা |
আমি তো আর মৌসুমী বায়ু নই যে সব সময়ে কমরেডের পাশেপাশে বইব
কিম্বা যে কোনো সময়ে তাঁর কানে কানে রাজনীতি কইব!
আমি তো আর দলের স্লোগান নই যে তাঁর জিভে সেঁটে রইব!
যদি বা কখনো তাঁর দেখা পেয়ে যাই সে এক অঘটন দৈব।
আমি তো আর কড়া চা নই যে তাঁর মুখের সদা সঙ্গিনী হইব!
আমি তো আর গদ্য নই যে ভাবি, কমরেডের জন্য কবিতা? নৈব।