কবিতা খোকা দ্যাখে ভূতোর দেশে
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ২৬ মার্চ, ২০২২ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
Review This Poem

খোকা গেছে ভূতোর দেশে
শিখবে বলে গান,
পৌঁছে দ্যাখে কারোর সেথা
ডান পাশে নেই কান।

দিনে সবাই কম কথা কয়
সুবোধ ছেলের মতো,
দল বেঁধে হয় রাত্রি বেলা
তর্ক বাণে রত।

ঢোল বাঁশি আর কাঁসর বাজায়
কথার তালে তালে,
সখ্যে মাতে এর মাঝে কেউ
থাপড় ছুঁড়ে গালে।

চিল্লানিতে দর যেচে নেয়
গড়ে বিরল জ্ঞাতি,
তালহীনা সুর গর্বে আনে
নিত্তি ডাগর খ্যাতি।

সেখান থেকে ফিরেই খোকা
ভুলছে আপন দিশা,
শুধায় শুধু বল দেখি মা
আসবে কখন নিশা?

guest
0 Comments
Newest
Oldest Most Voted